বুয়েট এলামনাই পুনর্মিলনীর দুইদিনব্যাপী অনুষ্ঠান আজ শুরু

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থীরা আজ ও আগামীকাল মহাপুনর্মিলনীতে অংশগ্রহণ করবেন। এসোসিয়েশন অব বুয়েট এলামনাই বুয়েট খেলার মাঠে এ পুনর্মিলনীর আয়োজন করেছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসোসিয়েশন অব বুয়েট এলামনাই’র সভাপতি ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, প্রকৌশলী ড. মসিউর রাহ্মান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন বুয়েটের প্রাক্তন ছাত্র প্রকৌশলী ইমামউদ্দীন আহমেদ চৌধুরী ও প্রকৌশলী চৌধুরী এ কে এম শামসুদ্দোহা। বুয়েট খেলার মাঠে দুই দিনব্যাপী উত্সবের প্রথমদিন আজ বিকাল তিনটায় এবং দ্বিতীয় দিন আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হবে। বুয়েটের ১১টি বিভাগের গত দুই ব্যাচের স্নাতক পরীক্ষায় প্রথম হওয়া মোট ২২ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।