টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭ টি পদের মধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সভাপতিসহ মোট ১০টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদকসহ মোট সাতটি পদে জয়লাভ করেছে। সোমবার অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনার পর মঙ্গলবার ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে মো. আব্দুল বারেক আব্দুল্লাহ ও মো. আজিজুর রহমান।
আইনজীবী ঐক্য প্যানেলে অন্যান্য পদে নির্বাচিতরা হলেনঃ সহ-সভাপতি এমএ ছাত্তার ও আব্দুর রশিদ মিয়া, যুগ্ম-সম্পাদক একেএম রফিকুল ইসলাম রতন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ আইন উদ্দিন বিপ্লব, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ তারিকুল ইসলাম ইউসুফ, মুকুল আক্তার, মোশতাক আহম্মেদ বিল্লাল, শামীম আল মামুন ও সৈয়দ সিরাজুল ইসলাম।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে অন্য পদে বিজয়ীরা হলেনঃ লাইব্রেরি সম্পাদক মো. সেকান্দার আলী, ক্রীড়া সম্পাদক আব্দুল লতিফ প্রামাণিক, কার্যনির্বাহী পরিষদ সদস্য— অনিতা সরকার, মাসুদুল হক রতন, শামীমা আক্তার ও মুহাম্মদ হোসেন আলী।
