রানীশংকৈলে ইউএনও'র বিরুদ্ধে শ্রমিকদের প্রতিবাদ সভা

আপডেট : ০৪ মে ২০১৯, ২১:৩৬

ঠাকুুরগাঁওয়ের রানীশংকৈলে মে দিবস পালনে শ্রমিক সংগঠনগুলোকে চিঠি না দেওয়া, শ্রমিকদের সভায় উপস্থিত না হওয়া ও শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আফরিদার বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে শ্রমিকরা। শুক্রবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার কলেজ হাট অফিসে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিক নেতা মোকসেদ আলী তার বক্তব্যে বলেন, 'মহান মে দিবসে সরকারের নির্দেশনা না মেনে ইউএনও মে দিবসের ও সরকারের বিরুদ্ধে কাজ করেছেন এবং তিনি শ্রমিকদেরকে অপমান করেছেন'। এ সময় আগামী ৭২ ঘন্টার মধ্যে ইউএনও তার ভুল স্বীকার না করলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথা বলা হয়। 

এ ব্যাপারে ইউএনও'র  কাছে জানতে চাওয়া হলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ ও শ্রমিকদেরকে অপমান করার কথা অস্বীকার করেন।

আরও পড়ুন:  রবিবার থেকে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল শুরু

মোটর  শ্রমিক  পরিবহন সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায়  বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী, রাজনৈতিক, সামাজিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোকসেদ আলী, রুস্তম আলী, রবিউল ইসলাম, প্রদীপ কুমার, আব্দুর রহিম, বাদশা মিয়া, আমজাদ আলী, রমজান আলী, যুবলীগ সম্পাদক রমজান আলী, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান ও রোকুনুল ইসলাম ডলার প্রমূখ। 

ইত্তেফাক/জেডএইচডি