স্বতন্ত্র প্রার্থী হবেন বিশ্বনাথের উপজেলা চেয়ারম্যান

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৩
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান আগামী সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। মুহিবুর রহমান বলেন, শতভাগ আশাবাদী দল তাকে মনোনয়ন দিবে। যদি তা না দেয়া হয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন।