কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মবিরতি ৮ মার্চ পর্যন্ত স্থগিত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার পর্যন্ত টানা ৪ দিন কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালনের পর বিকালে আন্দোলনরত শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তাদের এ কর্মসূচি ৮ মার্চ পর্যন্ত স্থগিতের কথা জানান। রবিবার হতে বুধবার পর্যন্ত ৫ দফা দাবিতে শিক্ষকরা ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক কর্মকাণ্ড থেকে বিরত ছিলেন। এতে শিক্ষার্থীদেরকে চরম বিপাকে পড়তে হয়েছে।