বানারীপাড়ার সীমান্তবর্তী বীরমহল গ্রামে মুখে ওড়না পেঁচিয়ে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। একটি প্রভাবশালী চক্র ধর্ষকের পক্ষ নিয়ে ধর্ষিতার ইজ্জতের মূল্য ২০ হাজার টাকা নির্ধারণ করেছে। এ ব্যাপারে ঝালকাঠির বীরমহল গ্রামে ধর্ষিতার মামী জানান, মঙ্গলবার দুপুরে তার পালিত ননদের মেয়ে পিতৃ-মাতৃহীন প্রতিবন্ধীকে (১৫) একা পেয়ে পার্শ্ববর্তী বানারীপাড়ার চৌয়ারীপাড়া গ্রামের আবু বকরের ছেলে লম্পট সজিব (২০) এই ধর্ষণ কাণ্ড ঘটায়। এসময় ওই প্রতিবন্ধীর ডাকচিত্কারে লোকজন সজিবকে হাতেনাতে ধরে ফেললে তাদের মারধর করে সে পালিয়ে যায়। এদিকে অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যসহ একটি প্রভাবশালী চক্র ধর্ষকের পক্ষ নিয়ে ধর্ষিতার ইজ্জতের মূল্য ২০ হাজার টাকা নির্ধারণ করে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে।
