কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের দু’টি গ্রামে এক রাতে ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ১টি ও ঘোষপুর গ্রামের ২টি ট্রান্সফরমার চুরির ঘটনায় ৫টি গ্রাম অন্ধকার হয়ে পড়েছে।