নানুপুর (চাঁদপুর) খানকায়ে মোহাম্মদিয়া দরবার শরীফের হযরত মাওলানা আবুল খায়ের মো. ওয়াজিহ উল্লাহ (রহ.)-এর ১৮তম বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল আজ অনুষ্ঠিত হবে। প্রতি বছরই এ মাহফিলে বহু ধর্মপ্রাণ মুসল্লি চাঁদপুর জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে অংশগ্রহণ করেন। মাহফিলে আখেরী মুনাজাত পরিচালনা করবেন মরহুম পীর সাহেব কেবলার গদিনশীন আওলাদ আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ ইবনে ওয়াজিহ উল্যাহ।-প্রেস বিজ্ঞপ্তি
