স্বপন মজুমদার
বাংলাদেশ হিন্দু যুব কল্যাণ সমিতির সাবেক মহাসচিব স্বপন মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি বাংলাদেশ হিন্দু যুব কল্যাণ সমিতির মহাসচিব অসিত রঞ্জন মজুমদারের ভাই। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলার বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের হরিবল্লভপুর গ্রামে প্রয়াতের নিজস্ব বাসভবনে শ্রাদ্ধ, গীতাপাঠ, স্মৃতিচারণ ও ধর্মীয় ক্রিয়াদিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শেখ খরিবউদ্দিন
আলোকচিত্র সাংবাদিক ওয়াহিদ মুরাদের পিতা সমাজসেবী শেখ খরিবউদ্দিনের আজ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নারায়ণগঞ্জের ঝালকুরিতে ও মরহুমের নিজ গ্রাম বাগেরহাটের ভদ্রপাড়া গ্রামে পৃথকভাবে বাদ আছর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
