রবি ও সোমবার হরতাল ডেকেছে জামায়াত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৮
যুদ্ধাপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামী আগামী রবিবার ভোর ৬টা থেকে সারাদেশে টানা ৪৮ ঘণ্টা হরতাল আহ্বান করেছে। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এই হরতালের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, জামায়াতের নায়েবে আমীর মাওলানা সাঈদীর বিরুদ্ধে দেয়া রায় প্রত্যাখ্যান করেছে তার দল। এই রায়ের প্রতিবাদ এবং বৃহস্পতিবার হরতাল চলাকালে পুলিশের গুলিতে হতাহতের প্রতিবাদে রবিবার ভোর ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে। এছাড়া শুক্রবার দোয়া দিবস ও শনিবার বিক্ষোভ কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।