গুরুতর অসুস্থ আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৯
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে দলের উপদেষ্টামন্ডলীর সদস্য আব্দুল জলিল এমপি গুরুতর অসুস্থ। গত ২৫ ফেব্রুয়ারি হূদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে বিশেষ বিমানযোগে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরের রয়েল মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। আজ শুক্রবার আব্দুল জলিলের বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে। দেশবাসীর কাছে আব্দুল জলিল দোয়া চেয়েছেন।