চুয়াডাঙ্গা আশার সমন্বয় সভা

আপডেট : ০১ মার্চ ২০১৩, ১৮:০১
সমপ্রতি বেসরকারি উন্নয়ন সংস্থা আশা-চুয়াডাঙ্গা জেলার সকল ব্রাঞ্চ ম্যানেজার এবং রিজিওনাল ম্যানেজারদের নিয়ে ষান্মাসিক বিএম সমন্বয় সভা আশা-চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে ডিস্ট্রিক ম্যানেজার মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাসিসটেন্ট ডিরেক্টর মোঃ গিয়াস উদ্দিন। সভায় জুলাই-ডিসেম্বর ’১২ সময়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও আগামী ৬ মাসের ভবিষ্যত্ কর্মপরিকল্পনার বিষয়ে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। জেলায় আগামী ৬ মাসের ৩৫৮০৭ জন সদস্যের মাঝে ৫৫.০০ কোটি টাকা ঋণ বিতরণ এবং অসহায় দরিদ্র জনগণের মধ্যে সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সভায় ৩ জন সদস্যকে ২৪ হাজার টাকা চিকিত্সা সহায়তা প্রদান করা হয়। জেলার শিক্ষার মান বিবেচনা করে জীবননগর থানার আন্দুলবাড়িয়া ব্রাঞ্চে ১৫টি শিক্ষা কেন্দ্রে এবং আলমডাঙ্গা থানার আসমানখালী ব্রাঞ্চে ১৫টি কেন্দ্রসহ মোট ৩০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে ৭৫০ জন হতদরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া রোধে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ প্রকল্পে আশার নিজস্ব অর্থায়নে পাঠদান কার্যক্রম চালু করেছে। -প্রেস বিজ্ঞপ্তি