আত্মবিশ্লেষণ

ভার্চুয়াল বন্ধুটি কেমন?

আপডেট : ০১ মার্চ ২০১৩, ১৮:০৪
ফেসবুক-টুইটারের এ সময়ে আপনার ভার্চুয়াল বন্ধুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এদের অনেকের সাথেই হয়তো আপনার দেখা-স্বাক্ষাত্ নেই কিন্তু হরদম যোগাযোগ আছে। নিজের একান্ত কথাগুলো তাই হয়তো শেয়ার করেন অবলীলায়। কিন্তু এখানেই বন্ধুটির নির্ভরযোগ্যতার বিষয়টি বিবেচনা করা উচিত। তাই আসুন যাচাই করে নিই বন্ধুটিকে। ১। ভার্চুয়াল বন্ধুর ভাইবোন বা বন্ধুদের সাথে আপনার কথা হয়েছে কি? ক. অন্য কারও সাথে কথা বলতে চাইলে সে এড়িয়ে যায়। খ. তার বোনের সঙ্গে প্রথম থেকেই কথা বলি। গ. তার ভাই-বোন-বন্ধু-মা সবার সঙ্গেই আমি কথা বলি। ঘ. বন্ধুটি শুধু নির্দিষ্ট একটি সময়ে চ্যাট করে তাই কারও সাথে কথা হয় না। ২। ভার্চুয়াল বন্ধুটি সারাদিন কী করেন সে খবর কী আপনি রাখেন? ক. আমরা শুধু রাতেই চ্যাট করি। খ. ওর ডেইলি রুটিন আমার মুখস্থ। গ. আমার মোটামুটি একটু আন্দাজ আছে। ঘ. ও যেটুকু বলে সেটুকুই জানি, এর বেশি কিছু না। ৩। চ্যাট করার সময় ও ঠিক কী রকমের কথা বলে? ক. একেকদিন একেকটা বিষয়ে কথা বলে। খ. আমরা সারাদিন কে কী করছি সেটাই লিখি আর পড়ি। গ. গদ গদ প্রেম করা যাকে বলে তাই চলে। ঘ. ও খালি অশ্লীল বিষয় নিয়ে কথা বলে আমার খুব লজ্জা করে। ৪। ভার্চুয়াল ফ্রেন্ডের সাথে কখনো কি দেখা হয়েছে ? ক. না এখনো হয়নি, তবে শিগগিরই আমরা দেখা করব। খ. দু-বার দেখা হয়েছে। গ. ইদানীং দেখা হয়নি তবে আগে এক পাড়াতেই থাকতাম, তখন থেকেই তাকে চিনি। ঘ. দেখা হয়ে উঠেনি, ও দেখা করার কথা কখনো বলেও না। ৫। চ্যাট করার সময় ও রিপ্লাই দিতে কতটা সময় নেয়? ক. একনাগারে চ্যাট করে, রিপ্লাই দেওয়ার সময়ই দেয় না। খ. অনেকক্ষণ পর একটা রিপ্লাই দেয়। গ. ও সারাদিন অনলাইনেই থাকে, না হলে কথা বলে। ঘ. মাঝে মাঝে অনলাইনে থাকলেও কথা বলে না। ফলাফল ০-৫ বন্ধুটি বিশেষ সুবিধার নয়। আর একটু খোঁজ নিয়ে দেখুন। আর ব্যক্তিগত কিছু শেয়ার করা থেকে বিরত থাকুন। ৫-১০ আপাতদৃষ্টিতে গণ্ডগোল আছে। কিন্তু চিন্তা করবেন না, তাকে বুঝার চেষ্টা করুন। ব্যক্তি বিষয়গুলো শেয়ার করার আগে একটু ভেবে দেখুন। ১০-১৫ আপনাদের বন্ধুত্ব অনুকরণীয়...এবং শিগগিরই তা ভার্চুয়াল জগত্ ছেড়ে মাটির পৃথিবীতে পা রাখবে। মডেল স্পর্শীয়া ছবি আশীষ সেনগুপ্ত আপনার স্কোর ক খ গ ঘ ১. ০ ২ ৩ ১ ২. ১ ৩ ২ ০ ৩. ১ ২ ৩ ০ ৪. ১ ৩ ২ ০ ৫. ৩ ০ ২ ১