নোটিশ

লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ে নবীনবরণ

আপডেট : ০১ মার্চ ২০১৩, ১৮:০৫
সম্প্রতি লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে কৃতী ছাত্রী সংবর্ধনা, পদক ও বৃত্তি প্রদান এবং নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সেক্রেটারি আলহাজ্জ্ব মো. হাবিবুর রহমান মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। নবীন বরণ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কর্তৃক মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক, ডিগ্রি (পাস), অনার্স ও মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রীদেরকে প্রফেসর (এমিরেটাস) ডা. সুফিয়া রহমান স্বর্ণ পদক, আলহাজ্জ্ব আজিজুর রহমান ও আলহাজ্জ্ব ফখরুন্নেসা ট্রাস্ট ফান্ড বৃত্তি, অধ্যক্ষ বদরুন নেসা আহমেদ ট্রাস্ট ফান্ড বৃত্তি, মাহিয়া মুসাওয়াত ট্রাস্ট ফান্ড বৃত্তি এবং আসাদুল্লাহ মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।