তারুণ্য.কম

আপডেট : ০১ মার্চ ২০১৩, ১৮:০৭
জানার দুনিয়া আস্ক ডট আস প্রতিদিন চলার পথে আমরা বিভিন্ন রকমের সমস্যায় পড়ি। এর অনেক সমস্যার সমাধানই হয়তো আমাদের জানা থাকে না। তবে দেখা যায় বেশির ভাগ সমস্যার সমাধান অন্য কেউ না কেউ জানে। আবার অন্যের অনেক সমস্যার সমাধান হয়তো আমরা জানি। তখন আমাদের মনে হয়, হাতের কাছেই যদি এমন কেই থাকত যে আমাদের এইসব সমস্যার সমাধান দিতে পারবে। অনেকে অনলাইনে সার্চ দিয়ে সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করেন। কিন্তু সব সময় সঠিক সমাধানটি বেছে নেওয়াটা কষ্টকর হয়ে যায়। এ জন্য সমস্যার সমাধানগুলো যদি কারও কাছ থেকে পাওয়া যেত তাহলে বেশ সুবিধা হতো। আর তাই যত রকম সমস্যা এবং সমাধান নিয়ে আস্ক ডট আস সাইটি চালু করা হয়েছে। সাইটটির ঠিকানা :https://www.ask.us/ গেম কর্নার ফিস ওয়ার্ল্ড ফেসবুকে গেম খেলা যাচ্ছে দীর্ঘ দিন ধরেই। সবাইকে আরও মজা দেওয়ার জন্য প্রতিদিনই নিত্যনতুন গেম বের হচ্ছে। তবে বর্তমানে মজাদার এবং নেশা ধরানো একটি গেম হচ্ছে ফিশ ওয়ার্ল্ড। মজাদার এই গেমটিতে আপনাকে একজন মত্স্য চাষি হয়ে খেলতে হবে। গেমে আপনার একটি অ্যাকুরিয়াম থাকবে সেখানে আপনি আপনার মনমতো মাছ ছাড়তে পারবেন। ফিশ ওয়ার্ল্ড গেমের মূল লক্ষ্য হলো ভার্চুয়াল মাছ কেনা এবং সেগুলো বিক্রি করে কয়েন আয় এবং অভিজ্ঞতা পয়েন্ট জেতা। সেই কয়েন ব্যবহার করে আপনি আপনার অ্যাকুরিয়াম সাজাতে পারবেন। আপনার লেভেল যত বাড়তে থাকবে আপনি আরও বেশি মূল্যের মাছ ছাড়তে পারবেন। আপনাকে প্রতিদিন গেমটি খেলতে হবে নতুবা আপনার শখের মাছগুলো খাওয়ার অভাবে মারা যাবে। গেমটি অনলাইন গেম হলেও তা খেলে আপনি আনন্দ পাবেন এইটুকই বলতে পারি। তাহলে আর দেরি না করে আজই খেলুন মজাদার অনলাইন গেম ‘ফিশ ওয়ার্ল্ড’। গেমটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :https://www . facebook . com / fishworldgame পড়াশোনা ডব্লিউ থ্রি স্কুল আমাদের মাঝে এমন অনেকেই আছেন যারা ঘরে বসে প্রোগ্রামিংয়ের কাজ করেন। তাদের এসব কাজের জন্য একজন ভালো বন্ধু হিসেবে কাজ করে ইন্টারনেট। যেকোনো ধরনের সমস্যায় ইন্টারনেটের সাহায্য নিয়ে সব কাজ খুব সহজে করে ফেলা যায়। শুধু তাই নয়। ইন্টারনেটে প্রোগ্রামিং শেখার জন্য বেশ কিছু সাইট রয়েছে। সেই সব সাইটগুলোর সহায়তায় শুধু জানা নয়, সেখানে পরীক্ষা দিয়ে নেওয়া যায় সার্টিফিকেটও। তেমনই ডব্লিউ থ্রি স্কুল হচ্ছে ইন্টারনেটে অত্যন্ত জনপ্রিয় এবং সহজ একটি সাইট। ওয়েব ডেভেলপিং শেখার জন্য অনন্য সাইট এটি। সাইটটির সুবিধা পেতে ভিজিট করুন :https://www.w3schools.com/ রেড কার্পেট কিরা নাইটলি কিরা ক্রিস্টিনা নাইটলি একজন ইংরেজ চলচ্চিত্র অভিনেত্রী। তিনি শিশু শিল্পী হিসেবে তার চলচ্চিত্রজীবন শুরু করেন এবং আন্তর্জাতিকভাবে খ্যাতি পেয়ে আলোচনায় আসেন ২০০৩ সালে। চলচ্চিত্র ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’ ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এ অভিনয়ের জন্য তিনি বিখ্যাত। কিরা নাইটলি হলিউডের জেন অস্টিনের উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রিজুডিস’-এর ২০০৫ সালের চলচ্চিত্ররূপে এলিজাবেথ ব্যানেট চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। দুই বছর পরে ‘অ্যাটয়েনমেন্ট’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পুনরায় সেরা অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হন, সেই সাথে মূল চরিত্রে অভিনয়কৃত সেরা অভিনেত্রী হিসেবে বাফটা পুরস্কারের জন্যও মনোনীত হন। সিনামাটি নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন কারণ সেখানে তার নাচের কিছু স্টেপ ছিল। যেগুলো করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়। সিনেমাটি অস্কারের বেশ কয়েকটি সেকশনে মনোনায়নও পেয়েছিলো। তার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://www.keiraknightley.com