তারুণ্যের অন্যলোক

আপডেট : ০১ মার্চ ২০১৩, ১৮:০৮
তরুণকণ্ঠ নিয়ে মতামত প্রকাশে সাহায্য নিতে পারেন জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের। তরুণকণ্ঠের বন্ধু হতে লগ ইন করুন www . facebook . com / torun.kontho প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্ প ড়া র ব ই দেয়াল লেখক :হুমায়ূন আহমেদ বইয়ের কথা :গল্প-উপন্যাসের আখ্যান এগোয় তার সূত্র ধরে, ইতিহাসের আখ্যান নির্দিষ্ট হয় ইতিহাসের নিজস্ব অনিবার্যতায়। ফলে একজন গল্পলেখকের হাতে ইতিহাস তার গতিপথ হারাতে পারে, তার সূত্রগুলো এলোমেলো হয়ে যেতে পারে। গল্পলেখকের শক্তি এবং কল্পনার ওপর নির্ভর করে ইতিহাস তার ওপর আরোপিত শৃঙ্খল ভাঙতে পারে, যে শৃঙ্খল পরাতে পারে রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান, অথবা ক্ষমতার রাজনীতি। এই নিয়েই ‘দেয়াল’, হুমায়ূন আহমেদের শেষ উপন্যাস। কেন পড়বেন :হুমায়ূন আহমেদ পঁচাত্তরের ইতিহাসকে দেয়ালবন্দী হতে দেখেছেন, ফলে দেয়ালটা ভাঙার একটা উদ্যোগ নিয়েছেন। ইতিহাসের কাছে হয়তো এ তার নিজস্ব দায়মুক্তি। দে খা র ছ বি ইয়োল পরিচালক :ইলমাজ গুনে ছবির কথা :সিনেমাটির নির্মাণের তিনভাগের দুভাগ সময়ই পরিচালক জেলে বন্দী ছিলেন, শুটিংয়ের পুরো দৃশ্যটা তাকে দেখতে হয়েছে অন্যের চোখে। তুরস্কের এক জেলখানার কুর্দি কিছু বন্দীকে এক সপ্তাহের জন্য ছুটি দেওয়া হলো। এক সপ্তাহের মধ্যে পরিবারের সাথে দেখা করে তারপর আবার ফিরতে হবে জেলখানাতেই। কুর্দিস্তানের প্রকৃতি এবং মানুষের জীবনযাত্রা অদ্ভুত প্রক্রিয়ায় উঠে এসেছে সিনেমায়। কেন দেখবেন ছবির অভিনেতারা অভিনয় করেছেন দারুণ। সব কিছুকে ছাপিয়ে ফুটে উঠেছে ব্যক্তি জীবনের হূদয় ছুঁয়ে যাওয়া গল্পগুলো। ত থ্য ক ণি কা ঘড়ি আবিষ্কার আজ আমরা যে সুশৃঙ্খল জীবনযাপন করছি এর অনেকটা অবদানই হলো ঘড়ির অর্থাত্ সময় গণনাকারী যন্ত্রের। ধারণা করা হয় মিশরীয়রাই প্রথম প্রকৃতিনির্ভর অর্থাত্ সূর্য-ঘড়ি নির্মাণ করেছিল আর ১৪ শতাব্দীতে এসে ইউরোপিয়ানরাই এই তত্ত্বের উপর ভিত্তি করে প্রথম যান্ত্রিক ঘড়ি আবিষ্কার করেন। কিন্তু ১৪ শতকের দিকে নির্মিত ঘড়িগুলোতে শুধুমাত্র ঘণ্টা নির্দেশ করতে সক্ষম হতো, মিনিট বা সেকেন্ড নির্ণয় করতে পারত না। তা ছাড়া বর্তমান ঘড়ির দুই ঘণ্টা ছিল সেই ঘড়ির হিসেবে এক দিন, যার মানে একদিনে ঘড়িটি মাত্র দুবার ৩৬০ ডিগ্রি কোণে ঘুড়তে পারত। অবশেষে ডাচ জ্যোতির্বিদ ক্রিশ্চিয়ার হাইজেন্স ১৬৫৭ সালে এসে সম্পূর্ণ নির্ভুলভাবে মিনিট, সেকেন্ড ও ঘণ্টা নির্দেশকারী উন্নতমানের যান্ত্রিক ঘড়ির নকশা করেন। গু ণী জ ন সমরেশ মজুমদার সমরেশ মজুমদার বিখ্যাত ভারতীয় বাঙালি ঔপন্যাসিক। বাংলা ১৩৪৮ সনের ২৬ ফাল্গুন তিনি জন্ম গ্রহণ করেন। তার সৃষ্ট একটি গোয়েন্দা চরিত্র অর্জুন। ‘আমি তখন খুব গরিব। ঠিকমতো খাই না। খুব কষ্টে জীবন চলে। তখন আমি একটা গল্প লিখে এক পত্রিকা অফিসে পাঠালাম। গল্পটা ছাপা হলো। ওরা আমার ঠিকানায় ১৫ টাকা পাঠালো। বন্ধুরা সবাই মিলে হোটেলে বসে চা-বাকুরা খেলাম। টাকা শেষ, পকেট খালি পেটে ক্ষুধা, বন্ধুরা বলল, আবার গল্প লেখ টাকা পাবি। আমরা সবাই মিলে আবার চা খাব। আমি আবার লেখলাম। তারপর চলতে থাকে ভালো লেখার সংগ্রাম।’ নিজের প্রথম গল্পের বয়ান এভাবেই দিয়েছিলেন তিনি একবার। ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’ এবং ‘কালপুরুষ’ তার একটি উপন্যাস ত্রয়ী। গ্রন্থনা :সাজেদুল ইসলাম শুভ্র 