কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:৩৮
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের বানিয়াগ্রাম তেভাগা নামক স্থানে একজন এবং কটিয়াদী-মঠখোলা সড়কের শিমূলকান্দি নামক স্থানে এক স্কুল ছাত্র নিহত হয়। এ সময় আরো অন্তত তিনজন গুরুতর আহত হয়। নিহত ইসলাম উদ্দিনের বাড়ি উপজেলার পশ্চিম গচিহাটা গ্রামে। অপরদিকে উপজেলার মসূয়া ইউনিয়নের শিমুলকান্দি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র মহব্বত আলী (৭) রাস্তা পারাপারের সময় মঠখোলাগামী একটি চলন্ত ট্রাকের সাথে ধাক্কা লেগে মারাত্মক ভাবে আহত হয়। অবস্থার অবনতি ঘটলে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।মহব্বত আলী শিমুলকান্দি গ্রামের আ:মালেকের পুত্র।