বাংলাদেশ বিমানে করে লন্ডন থেকে দেশে আসার পথে বিমানে মাতলামি, বিমানবালার সঙ্গে অশালীন আচরণসহ নানা অভিযোগে ক্লোজআপ ওয়ান তারকা নোলক বাবু ও তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ। নোলকের বন্ধু আমির আহমেদ সিলেটের কাউন্সিলর আশিকের ছোট ভাই।
জানা গেছে, গত বৃহসপতিবার নোলক বাবুসহ অন্য যাত্রীদের নিয়ে বিজি-০১৬ বিমানটি সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানের পাইলট নোলক বাবু ও তার বন্ধু আমির আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে তাদেরকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। বিমানে তারা মদ পান করে যাত্রীদের ভোগান্তি সৃষ্টি করেন। এক পর্যায়ে বিমানবালার সঙ্গেও অশোভন আচরণ করেন তারা। অভিযোগের প্রেক্ষিতে পাইলট সিলেটে অবতরণ করেই তাদের নামিয়ে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।
