শুক্রবার সকালে আদমদীঘির সালগ্রামে ইনতুত নাহার (২২) নামের এক প্রবাসীর স্ত্রী স্বামীগৃহে বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে সৌদি প্রবাসী শেখ ফরিদ উদ্দিনের স্ত্রী। এ ব্যাপারে থানায় ইউ.ডি মামলা হয়েছে।
জানা যায়, উপজেলার সালগ্রামের আলহাজ্ব জিয়ার উদ্দিনের পুত্র শেখ ফরিদের সাথে একই গ্রামের গোলাম মোস্তফা প্রামানিকের কন্যা ইনতুত নাহারের প্রায় ৩ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের ৫ মাস পর শেখ ফরিদ স্ত্রীকে বাড়ি রেখে সৌদি আরবে চাকরিতে যান। গতকাল সকাল ৭টায় শ্বশুরবাড়ির একটি ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ইনতুত নাহারের লাশ উদ্ধার করা হয়।
