নিষিদ্ধ পলিথিনে সয়লাব ঝিকরগাছার হাট-বাজার

আপডেট : ০৪ মে ২০১৯, ২২:০০

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা

নিষিদ্ধ পলিথিনে সয়লাব যশোরে ঝিকরগাছার বিভিন্ন বাজার। অসাধু কিছু ব্যবসায়ী দেদার বিক্রি করছেন এই পলিথিন। এর বিরুদ্ধে কোনো অভিযান না থাকায় পলিথিনের বিক্রি ও ব্যবহার আগের তুলনায় অনেকাংশে বেড়ে গেছে বলে স্থানীয়দের অভিযোগ।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম বলেন, পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ। এটি রোধ করতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালানো হবে। পরিবেশ বিজ্ঞানীদের মতে, পলিথিন বিনষ্ট হতে সময় লাগে ৪০০ বছর।