বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পোলিও টিকাদান কার্যক্রমের প্রধান শুক্রবার বলেছেন, সহিংস হামলার কারণে পোলিও কর্মীদের মৃত্যুর হার বেড়ে চলা সত্ত্বেও পোলিও নির্মূলে লড়াই চালিয়ে যাওয়ার প্রয়াস অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সপ্তাহের গোড়ার দিকে পোলিও কর্মীদের নিরাপত্তার দায়িত্ব পালনকালে পাকিস্তানে এক পুলিশ সদস্য নিহত হয়। এর ফলে গোলযোগপূর্ণ দেশটিতে গত ডিসেম্বর থেকে এ ধরনের হামলায় নিহতের সংখ্যা ২০-এ উন্নীত হয়েছে।
ড. ব্রুস আইলার্ড অস্ট্রেলিয়ায় বলেন, ডব্লিউএইচও পাকিস্তানের মতো দেশগুলোতে মারাত্মক ব্যাধি পোলিও নির্মূলে ঝুঁকি কমাতে কাজ করে যাচ্ছে।
