বেলুন উড়িয়ে, মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে আনন্দমুখর পরিবেশের মধ্যদিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাড়ে চার হাজার সুবিধাবঞ্চিত ছেলে-মেয়ের জন্মদিন পালন করা হয়েছে। বেসরকারি সংস্থা কোটালীপাড়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এ-জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে। গত শুক্রবার উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতন মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ জন্মদিন পালন করা হয়। পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিত ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে কেক কেটে এ জন্মদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় কোটালীপাড়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার কাজলএদ্রং, কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, কোটালীপাড়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিক্ষা প্রকল্প ম্যানেজার মানিক হালদার, স্পন্সরশীপ ম্যানেজার যোহন মুরমু, শিশু ফোরামের সভাপতি শামিম মিয়া উপস্থিত ছিলেন।
