রাঙ্গামাটিতে বৌদ্ধভিক্ষু সম্মেলন

হিংসা হানাহানি বন্ধ করে ধর্মীয় ও সামাজিক রীতি অনুসরণের আহ্বান

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:১৭
পার্বত্য এলাকায় হিংসা, হানাহানি বন্ধ করে ঐক্যবদ্ধভাবে ধর্মীয় ও সামাজিক রীতিনীতি অনুসরণে পার্বত্য বৌদ্ধদের প্রতি আহ্বান জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষু সংঘ। শুক্রবার রাঙ্গামাটির কুতুকছড়ি হেডম্যান পাড়ায় অনুষ্ঠিত শতবৌদ্ধ ভিক্ষু মহাসম্মেলনে বৌদ্ধ ধর্মীয় প্রধানরা এ আহ্বান জানান। রাঙ্গামাটির সদর উপজেলার কুতুকছড়ি, ঘিলাছড়ি ও সাপছড়ি তিনটি ইউনিয়নের জনসাধারণের মিলিত আয়োজনে বৌদ্ধ ভিক্ষু সম্মেলনে রাঙ্গামাটি রাজবন বিহারের নির্বাণপ্রাপ্ত বনভন্তের শীষ্য সংঘ, পার্বত্য ভিক্ষু সংঘ ও চট্টগ্রামের একশ বৌদ্ধ ভিক্ষু যোগ দেন। এ বৌদ্ধ ভিক্ষু মহাসম্মেলনে ধর্মীয় দেশনা দেন সুমনা নন্দ মহাথেরো ও প্রজ্ঞানন্দ মহাথেরো ও রাঙ্গামাটি রাজবন বিহারের নির্বাণপ্রাপ্ত বনভন্তের শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির। এছাড়া বক্তব্য রাখেন রাঙ্গামাটির চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় ও সাবেক স্থানীয় সরকার পরিষদ চেয়ারম্যান গৌতম দেওয়ান। ধর্মীয় দেশনায় বৌদ্ধ ভিক্ষু প্রধানগণ বলেন, কতিপয় অস্ত্রধারীর কারণে পার্বত্য এলাকায় মানুষের শান্তি ও একতা বিনষ্ট হচ্ছে।