রাজধানীর মেরুল বাড্ডায় সন্ত্রাসীদের ধাওয়ায় পালাতে গিয়ে শাহীন হাওলাদার (৩০) নামে এক নিরাপত্তাকর্মী ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। শাহীন হাওলাদারের গ্রামের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়ায়। তার বাবার নাম হাকিম হাওলাদার। তিনি মেরুল বাড্ডার ৬নং রোডের ভিআইপি প্রজেক্ট’র ‘ফ্যামেলি ডেভলপমেন্ট’র নির্মাণাধীন ভবনের নিরাপত্তা কর্মীর কাজ করতেন। তিনি ঐ নির্মাণাধীন ভবনেই থাকতেন।
ফ্যামেলি ডেভলপমেন্ট কোম্পানির ম্যানেজার আবদুস সোবহান জানান, স্থানীয় ৪/৫ জন যুবক তাদের নির্মাণাধীন ভবনে অবৈধ কার্যক্রম চালাতে চাইলে শাহীন বাধা দেন। তারই প্রেক্ষিতে শনিবার দুপুর ১২টায় ঐ যুবকরা নির্মাণাধীন ভবনে প্রবেশ করে। এসময় তারা নিরাপত্তা কর্মী শাহীনকে ধাওয়া দিলে ভবনের ছয় তলার ছাদ থেকে পড়ে যায়।
