ঢাকাস্থ ময়মনসিংহ সমিতি

সভাপতি ফকির আশরাফ মহাসচিব জাহাঙ্গীর আলম

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:২৪
ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সাধারণ সভায় সংগঠনের নতুন নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আলহাজ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে ফকির আশরাফকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলকে নির্বাহী সভাপতি এবং হাবিবুর রহমান এবং জাহাঙ্গীর আলমকে মহাসচিব করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি সংগঠনের মীরপুর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.আমিনুল হক, এম এ হান্নান, এম বদিউজ্জামান, ডা.এম আর ভুঁইয়া, ক্যাপ্টেন(অব.) জামিলুর রহমান খান, অধ্যাপক সোহরাব আলী, ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, ফকির আশরাফ, মাহফিজুর রহমান বাবুল, হাবিবুর রহমান তালুকদার, মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, ফেরদৌস রহমান কুসুম, সৈয়দ মাহবুব, কবি এমদাদ খান, ডা.মীর হায়দার আলী, মুক্তাদির হোসেন প্রমুখ।