প্রকাশনা সংস্থা লোকাল প্রেসের আত্মপ্রকাশ

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:২৫
আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো প্রকাশনা সংস্থা লোকালপ্রেস। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে তাদের প্রকাশিত ১৩টি গ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা ঘোষণা করলেন ওই প্রকাশনার শুভযাত্রা। শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে ওই আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. আনিসুজ্জামান। পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড. হায়াত্ মামুদ, অজয় রায়, দ্বিজেন শর্মা, জিয়াউদ্দিন তারেক আলী, ড. প্রফেসর নূর মোহাম্মদ তালুকদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন লোকালপ্রেস-এর অন্যতম সত্ত্বাধিকারী লাইলা খালেদা।