চট্টগ্রাম সমিতি ঢাকার শিক্ষাবৃত্তির দরখাস্ত আহ্বান

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২২:২৯
দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিক্যাল, কৃষি, ইঞ্জিনিয়ারিং, ব্যবসা শিক্ষা, সাধারণ বিষয়ে স্নাতক পর্যায়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে (১ম বর্ষে) অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের মেধাবী অথচ অসচ্ছল সীমিত সংখ্যক ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেবে চট্টগ্রাম সমিতি, ঢাকা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা ছাত্রছাত্রী যারা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক ব্যতীত) জিপিএ-৫, বাণিজ্য বিভাগে জিপিএ ৪.৫ এবং মানবিক বিভাগে জিপিএ-৪.০০ পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন। আগ্রহীরা একশ টাকা মূল্যের আবেদন ফরম সমিতি’র অফিস অথবা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি:, চকবাজার শাখা, চকবাজার, চট্টগ্রাম থেকে সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র যথাযথভাবে পূরণ পূর্বক সংশ্লিষ্ট কাগজপত্রসহ ৩১ মার্চ ২০১৩ এর মধ্যে সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন, ৩২ তোপখানা রোড, ঢাকার ঠিকানায় জমা দিতে হবে। -প্রেস বিজ্ঞপ্তি