মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রসিডেন্ট হোসনি মোবারকের বিচার আগামী ১৩ এপ্রিল থেকে পুনরায় শুরু হচ্ছে। ২০১১ সালে তার বিরুদ্ধে সংগঠিত বিক্ষোভের সময় ৮৫০ জনকে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। খবর বিবিসির।
মোবারক রায়ের বিরুদ্ধে আপিল করলে গত জানুয়ারিতে আবেদন গ্রহণ করে তার মামলা পুনর্বিচারের নির্দেশ দেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও দুর্নীতির মামলায় তার ৫ বছর ও ১২ বছরের সাজা হয়। মোবারকের দুই ছেলে এবং তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব-আল আদলিরও পুনরায় বিচার হবে। মোবারক (৮৪) বর্তমানে দেশটির একটি সামরিক হাসপাতালে চিকিত্সাধীন। বিচার পুনরায় শুরু হলে এদের সাজা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
