বাংলা
রোমানা আফরোজ
শিক্ষক, বাংলা বিভাগ
স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজ,সিলেট।
অধ্যায়:এই দেশ এই মানুষ
অনুচ্ছেদ রচনা:আমরা বাংলাদেশে জন্মেছি, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। আমাদের পার্শ্তবর্তী রাজ্য ত্রিপুরাতেও বাঙালি রয়েছে। বাংলাদেশে বাঙালি ছাড়াও নানা জাতির মানুষ রয়েছে। যেমন: চাকমা, গারো, সাঁওতাল, ত্রিপুরা, মুরং, তংচঙ্গা ইত্যাদি। তাদের সবার নিজস্ব ভাষা রয়েছে। আমাদের দেশে নানা ধর্মের লোকও রয়েছে। যেমন: মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিছুসংখ্যক জৈন ধর্মের লোকও আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। এত বৈচিত্র্য খুব কম দেশেই লক্ষ করা যায়। আমরা সবাই মিলেমিশে এ দেশে বসবাস করি। নানা ধরনের উত্সবে সবাই আনন্দ করি। মুসলমানদের দুটো ঈদ, মহর্রম; হিন্দুদের দুর্গা পূজাসহ ‘ বারো মাসে তের পার্বণ’; বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা এবং খ্রিস্টানদের ইস্টার সানডে, বড়দিন ইত্যাদি উত্সব আমরা মিলেমিশে উদ্যাপন করি। বাংলাদেশ একটি বড় বাগানের মতো। বাগানে যেমন নানা রকমের গাছপালা থাকে, বাংলাদেশেও ঠিক তেমন নানা ধরনের মানুষ, নানা পেশা রয়েছে। তাই এ দেশকে সবার ঘুরে দেখা উচিত। এই দেশে রয়েছে কত পাহাড়, সমুদ্র ও নদীর অপার সৌন্দর্য। দেশ হল মায়ের মতো, তাই দেশকে ভালবাসা দরকার মায়ের মতো। দেশকে ভালবাসলেই আমাদের জীবন সার্থক হয়ে ওঠবে।
প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লেখি:
১. বাংলাদেশ ছাড়া আর কোথায় বাঙালি আছে?
২. ত্রিপুরার লোকজন কোন ভাষায় কথা বলে?
৩. দেশকে ভালবাসলে জীবন কেমন হবে?
৪. মুসলমানদের কয়টি উত্সব?
৫. বাঙালিরা কোন ভাষায় কথা বলে?
৬. বাংলাদেশের মানুষ কিভাবে বসবাস করে?
৭. দেশ মানে কী?
৮. বাংলাদেশ কিসের মতো?
৯. বাংলাদেশ কার মতো?
১০. দেশ আমাদের কী দিয়ে বাঁচিয়ে রেখেছে?
১১. ইস্টার সানডে, বড়দিন কাদের উত্সব?
১২. আমাদের দেশে কোন কোন ধর্মের লোক রয়েছে?
১৩. আমাদের খাদ্য জোগায় কে?
১৪. দেশের সুখ্যাতি হয় কি দিয়ে?
১৫. আখাউড়া স্টেশন থেকে সীমান্ত কত দূরে?
উত্তর:
১.ভারতের ত্রিপুরা রাজ্যে বাঙালি আছে।
২.ত্রিপুরার লোকজন বাংলা ভাষায় কথা
বলে ।
৩. দেশকে ভালবাসলে জীবন সার্থক হয়ে উঠবে ।
৪. মুসলমানদের দুটো ঈদ ও মহর্রম।
৫. বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে ।
৬. বাংলাদেশের মানুষ মিলেমিশে বন্ধুর মতো বসবাস করে ।
৭. দেশ মানে মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এসবই।
৮. বাংলাদেশ বড় বাগানের মতো।
৯. বাংলাদেশ জননীর মতো।
১০.দেশ তার আলো বাতাস সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে ।
১১. ইস্টার সানডে, বড়দিন খ্রিস্টানদের
উত্সব ।
১২. বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিছুসংখ্যক জৈন ধর্মের লোকও আছে।
১৩. আমাদের খাদ্য জোগায় কৃষক।
১৪. নানান জাতির মানুষ থাকলে দেশের সুখ্যাতি হয় ।
১৫. আখাউড়া ষ্টেশন থেকে ৪/৫ কিলোমিটার পথ পেরুলেই সীমান্ত।
