নোটিশ বোর্ড

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ১৯:৩৭
আকাঙ্ক্ষা’স গ্ল¬্যামার ওয়ার্ল্ড স্বাধীনতার মাসে সেনসেটিভ ত্বকের যত্নে ক্লাসিক কুলিং ফেসিয়াল নামে নতুন এক ফেসিয়াল নিয়ে এল আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড। এই ফেসিয়াল ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করে ত্বকের স্পর্শকাতর দূর করবে। এর ফলে ত্বকের কালচে ভাব কেটে গিয়ে ত্বক হয়ে উঠবে নরম মসৃণ ও লাবণ্যময়। এ ছাড়াও ৩-৪টি সেশনে এই ফেসিয়াল ব্রণ নিরাময় করবে। প্রতিটি ফেসিয়ালের সাথে থাকছে সম্পূর্ণ বিনামূল্যে স্কিন পলিশ এবং হাতের যত্ন করার সুযোগ। যোগাযোগ :৩৭৫ ডিআইটি রোড, পূর্ব রামপুরা (টিভি সেন্টারে দক্ষিণ পার্শ্বে), এবং ২৫৫ ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা। ফোন : ০১৯৩৭৫১৩০০৬। অঞ্জন’সে মূল্যছাড় স্বাধীনতার মাসে ফ্যাশন হান্টারদের কেনার অবাধ সুযোগ করে দিচ্ছে লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’স। সর্বোচ্চ ৭০% ছাড়ে কেনা যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, শার্ট, পাঞ্জাবিসহ বিবিধ ফ্যাশন অনুষঙ্গ। তবে নির্ধারিত ডিজাইনের পোশাকেই কেবল এ মূল্যছাড় সুবিধা পাবেন ক্রেতারা। আগামী ৯ মার্চ পর্যন্ত শুধুমাত্র মিরপুর, বেইলি রোড, সোবহানবাগ, অরচার্ড পয়েন্ট, বনানী, ওয়ারি ও বসুন্ধরা সিটি ( লেভেল-২)-এর শোরুমেই এ বিশেষ ছাড়ে কেনাকাটার সুযোগ থাকবে। ফোন :৯৮৭২৩৪১। কে ক্র্যাফটে ডিসকাউন্ট কে ক্র্যাফট বিশেষ পণ্যের উপর মূল্য ছাড় দিয়ে নির্দিষ্ট ৪টি শোরুমে ডিসকাউন্ট কর্নারের আয়োজন করেছে, যেখানে ক্রেতারা সারাবছর স্বল্প মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। রয়েছে নানা রঙের সমন্বয়ে অলংকৃত সুতি ও অ্যান্ডির সালোয়ার-কামিজ, মেয়েদের ফতুয়া, টপ্স, স্কার্ট, সুতি অ্যান্ডি ও সিল্কের শাড়ি, ছেলেদের ফতুয়া, শার্ট, পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, টি-শার্ট ও শিশুদের পোশাকের সম্ভার। এই বিশেষ ডিসকাউন্ট কর্নার ক্র্যাফটের বনানী ১১ নম্বর রোড, সোবহানবাগ, মালিবাগ মৌচাকের কাছে ও মিরপুর-২ স্টেডিয়ামের বিপরীতে শোরুমে পাওয়া যাবে। হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন বিশ্ব নারী দিবস উপলক্ষে হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন দিচ্ছে নারীদের জন্য সকল সার্ভিসের উপর বিশেষ ছাড়। আগামী ৭ হতে ৯ মার্চ দুপুর ১টা পর্যন্ত সকল সার্ভিসে ২০% ডিসকাউন্ট এবং ৮ মার্চ নারী দিবসে নেওয়া সকল সার্ভিসের সাথে আরও একটি সার্ভিস সম্পূর্ণ ফ্রি। বিস্তারিত জানতে—০১৭১৬৭৪৯৪৭৯। নগরদোলা আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে নগরদোলা নিয়ে এসেছে কিছু চমত্কার সিঙ্গেল কামিজ এবং শাড়ি। গোলাপী, লাল, ম্যাজেন্টা, ফিরোজা ইত্যাদি রঙের পোশাকে সংযোজন করা হয়েছে ময়ূর থিম। স্ক্রিনপ্রিন্ট, অ্যাপ্লিক এবং এমব্রয়ডারি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে রং-বেরঙের খেলা। গরম আবহাওয়ার কথা মাথায় রেখে শাড়ি এবং সিঙ্গেল কামিজে ব্যবহার করা হয়েছে কটন কাপড়। পোশাকের দাম রাখা হয়েছে একেবারে নাগালের মধ্যে। পাওয়া যাবে নগরদোলার লন্ডন শোরুমসহ ৬টি আউটলেটে। যোগাযোগ :০১৭৫৭১১১৭৭৭। রাঁধুনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন নাহিদ ওসমান স্কয়ার কনজুমার প্রডাক্টস লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড রাঁধুনী’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন খ্যাতিমান রন্ধনশিল্পী নাহিদ ওসমান। সম্প্রতি রাজধানীর মাছরাঙা টিভি সেন্টারে নাহিদ ওসমানের সাথে রাঁধুনীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি স্বাক্ষরিত হয়। রাঁধুনীর সাথে নাহিদ ওসমানের দুই বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০১৩ ও ২০১৪ এই দুই বছর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাহিদ ওসমান রাঁধুনীর টেলিভিশন, রেডিও, আউটডোর, ইভেন্ট-সহ সব ধরনের প্রচার কার্যক্রমে অংশ নেবেন। স্টাইল ফোকাস জমকালো আয়োজনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করল ফ্যাশন জগতের নতুন সংযোজন স্টাইল ফোকাস। ধানমন্ডিস্থ মেট্রো শপিং মলের চতুর্থ তলায় শোবিজ জগতের একঝাঁক তারকার উপস্থিতিতে এই ফ্যাশন হাউসটির যাত্রা শুরু হয়। উল্লেখ্য, স্টাইল ফোকাসে পাওয়া যাচ্ছে মেয়েদের জন্য টপস, টি-শার্ট, হাই হিল জুতা, ফ্লাট সেন্ডেলসহ আরও নানা ধরনের ফ্যাশনেবল জিনিস। আর ছেলেদের জন্য রয়েছে টি-শার্ট, প্যান্ট, কনভার্স, জুতা, স্লিপারসহ ফ্যাশনের আরও অনুষঙ্গ। ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্ট ডিপ্লোমা মিষ্টি লড়াই ৩য় পর্ব শুরু হয় ২০১২ সালে। সারা বাংলাদেশ থেকে সর্বমোট ২২,০০০ রেসিপি আসে। এরমধ্য থেকে ১০০টি সেরা রেসিপি নির্বাচন করা হয়। এই ১০০টি রেসিপি নিয়ে নিউজিল্যান্ড ডেইরি, একুশে বইমেলায় ‘ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্ট’ নামক একটি রেসিপি বইয়ের মোড়ক উন্মোচন করেছে। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। মান্যবর বিশ্বখ্যাত ব্র্যান্ড মান্যবর গুলশান-২ (হামিদ টাওয়ার, ৩য় তলা)-এ খুলছে এ দেশে তাদের ৪র্থ শোরুম। প্রধান অতিথি খ্যাতিমান লেখক, সাহিত্যিক ইমদাদুল হক মিলন প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন। বর্তমানে বিশ্বের তিনটি দেশ—বাংলাদেশ, মিডেল ইস্ট ও ইন্ডিয়াতে মান্যবরের ২৩১টি এক্সক্লুসিভ ব্র্যান্ড আউটলেট, ১০০টি শপ ইন শপ এবং ৫০০টি মাল্টি ব্র্যান্ড আউটলেট রয়েছে। বর্তমানে এ দেশে গুলশানসহ মোট ৩টি শোরুম রয়েছে তাদের। গুলশান শোরুমটিকে মান্যবরের মডেল শোরুম হিসেবে তৈরি করা হয়েছে। এখানে এর নিয়মিত পণ্যের পাশাপাশি বিয়ের এক্সক্লুসিভ শাড়ি ও লেহেঙ্গা রাখা হয়েছে। ফখরুদ্দিন ঝালকারি বিরিয়ানির জগতে বিশ্বসেরা খ্যাতি আর সুদীর্ঘ ৪৬ বছরের সাফল্যমণ্ডিত ইতিহাসকে পুঁজি করে ফখরুদ্দিন বিরিয়ানি এবার গ্রাম-বাংলার দেশীয় বাংলা খাবারের বিশাল আয়োজন নিয়ে অভিজাত এলাকা গুলশানে ফখরুদ্দিন ঝালকারি প্রথম শাখা উদ্বোধন করে গত ১ মার্চ। আনুষ্ঠানিকভাবে ফখরুদ্দিন ঝালকারি রেস্টুরেন্টের উদ্বোধন করেন সাবেক বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। সুবিশাল পরিসরে নান্দনিক সাজে সুসজ্জিত ফখরুদ্দিন ঝালকারি পরিবার-পরিজন নিয়ে বাংলা খাবারের আয়োজন করছে। ঐতিহ্যবাহী ফখরুদ্দিন বিরিয়ানি এরই মধ্যে দেশ-বিদেশে ভোজন বিলাসীদের আস্থা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় অভিজাত এলাকা গুলশানে এই বাংলা খাবারের আপ্যায়ন করবে এই প্রতিষ্ঠান। লোভনীয় সকল আইটেমের বাংলা খাবার মেন্যু সাজিয়েছে ফখরুদ্দিন ঝালকারি। বিস্তারিত জানতে যোগাযোগ :বাড়ি-০৬, রোড-১৩৩, গুলশান-১, ঢাকা। ০১৭৫৬৫৫১১৯৯।