সারাদেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে জামায়াত-শিবিরের নগ্ন হামলার প্রতিবাদে সোমবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে মানববন্ধন করেছে শ্রী হরিচাঁদ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, সরকারি রাজেন্দ্র কলেজ শাখা।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে সংগঠনটির কলেজ শাখার সভাপতি সুজন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবাশীষ বিশ্বাস, এ্যাডভোকেট অনিমেষ রায়, অলোক সেন, পান্না বালা, মিজানুর রহমান মানিক, মনোজ রায় ঢালি, এ্যাডভোকেট অসিত মজুমদার, কৃষান্ত চৌধুরী প্রমুখ।
