লালপুরের সাবেক এমপি মমতাজ হত্যা মামলার রায় আজ

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:২২
আজ মঙ্গলবার নাটোর—১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরীর আদালত ২৬ ফেব্রুয়ারি এ হত্যা মামলার সওয়াল জওয়াব (যুক্তিতর্ক ) শেষে রায় প্রদানের এ দিনটি ধার্য করেন। গত ৪ অক্টোবর এই আদালতে মমতাজ উদ্দিন হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। মামলায় মোট ৩৪জন সাক্ষীর মধ্যে বাদী প্রায়ত মমতাজ উদ্দিনের ছোট ভাই এ্যাড. আবুল কালাম আজাদসহ ২৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর এনতাজুল বাবু। বিচারকালে মোট ১৩জন আসামির মধ্যে ১০জন আসামি উপস্থিত ছিলেন। বাবু নামের ২জন ও আলমসহ তিন আসামি পলাতক রয়েছেন। উল্লেখ্য, ২০০৩ সালের ৬ জুন রাতে দলীয় কাজ শেষে মোটর সাইকেলযোগে গোপালপুর থেকে বাড়ি ফেরার সময় গোপালপুর—আব্দুলপুর সড়কের নেঙ্গপাড়া নামক স্থানে একদল সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।