গোবিন্দগঞ্জে ১৫শ’ দুস্থ মহিলার কর্মসংস্থান

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২০:৪৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ৩ টি ইউনিয়নে অবকাঠামো সংস্কার কার্যক্রমের মাধ্যমে ১৫ শ’ দুস্থ মহিলার খুঁজে পেল তাদের কর্মসংস্থান। সমপ্রতি বিশ্ব খ্যাদ্য কর্মসূচীর আওতায় দুর্যোগ সহন ক্ষমতা বৃদ্ধিকরন ও জলবায়ু পরিবর্তন প্রকল্পে ২ বছর মেয়াদী এই কার্যক্রমের উদ্বোধন হয়। উপজেলার শিবপুর, রাখালবুরুজ, নাকাইহাট ইউনিয়নে প্রকল্পের উদ্বোধন করেন সংশিষ্ট চেয়ারম্যান যথাক্রমে তৌহিদুল ইসলাম শাহিন, জিয়া উস সামস চৌধুরী, ওয়াহেদুন্নবী সরকার। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ সহন ক্ষমতা বৃদ্ধিকরন ও জলবায়ু পরিবর্তন প্রকল্পের জেলা ম্যানেজার আজিজুল হক, উপজেলা ম্যানেজার আবু হেনা মামুন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রকল্পের জেলা ম্যানেজার জানান, প্রতিদিন একজন মহিলা ৫৩ সেফটি মাটি কাটার বিনিময়ে পাবেন ২ কেজি চাল, ২ শ’ গ্রাম ডাল ও ১শ’ গ্রাম তেল এবং নগদ ৫৮ টাকা। তিনি আরো জানান, জানুয়ারি থেকে জুন পর্যন্ত কাজের বিনিময়ে খাদ্য (এফএফএ) এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষনের বিনিময়ে খাদ্য (এফএফটি) প্রদান করা হবে।