শোক সংবাদ

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২১:২৮
সৈয়দ মকদ্দুছ আলী মৌলভীবাজার জেলা শহরের দর্জিমহল নিবাসী সমাজ সেবক সৈয়দ মকদ্দুছ আলী গত রবিবার রাতে শ্রীমঙ্গল সড়কস্থ নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। আজগার আলী গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজগার আলী (৭৫) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।