সম্প্রতি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এর আয়োজনে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘ট্রাস্ট ব্যাংক ৭ম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক উত্সব। দুই দিনব্যাপী উত্সবে ছিল উদ্বোধনী ও আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত প্রকাশিত বিতর্কের অভিধান “যুক্তিপত্র”-এর মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ বিষয়ক সচিব মো: মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল বারাকাত, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান এ কে এম শোয়েব, উত্সবের আহ্বায়ক মুসবাহ আহমেদ মাহদী প্রমুখ। এবারের উত্সবে আজীবন সম্মাননা প্রদান করা হয় প্রখ্যাত লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামকে। উত্সবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উত্সবে সেরা বাংলা মিডিয়াম স্কুলের পুরস্কার পায় যৌথভাবে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস স্কুল ও মোহাম্মদপুর প্রিপারেটরি হায়ার সেকেন্ডারী স্কুল এবং সেরা ইংলিশ মিডিয়াম স্কুলের পুরস্কার পায় ফাউন্ডেশন স্কুল। -প্রেস বিজ্ঞপ্তি
