মাননীয় পিএসসি চেয়ারম্যান মহোদয়ের নিকট আকুল আবেদন, বাংলাদেশের মত জনবহুল দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। এই সংকট তীব্র আকার ধারণ করছে। এই সংকটের অন্যতম কারণ দেশের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি। আর এ অস্থিরতার আবর্তে আমরা শিক্ষিত বেকার যুবকরা ঘূর্ণায়মান। ফলে আমরা শিক্ষাজীবন সমাপ্ত করে বহু কাঙ্ক্ষিত বিসিএস পরীক্ষায় অবতীর্ণ হতে পারছি না। কারণ এ সমস্ত দুর্ভাগা যুবকদের শিক্ষাজীবন সমাপ্ত করতেই মূল্যবান ২৭?২৮ বছর হারিয়ে ফেলে। এ অবস্থার প্রেক্ষিতে ৩৪তম বিসিএসের বিজ্ঞাপনের এ ধারায় বয়সসীমা ০২/০২/২০১৩-এর পরিবর্তে ০১/০১/২০১৪ বিবেচনা করলে হতভাগ্য শিক্ষিত বেকাররা শেষবারের মতো বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ গ্রহণ করতে পারে। বিষয়টি বিবেচনা করে আমাদের কৃতার্থ করবেন।
রনি, শহিদুল ও শাহিন, ঢাকা
