স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপিতে সহিংসতা মনিটরিং সেল

আপডেট : ০৪ মার্চ ২০১৩, ২২:৪৬
সারাদেশে জামায়াত-শিবিরের তাণ্ডব ও পুলিশের সঙ্গে সহিংসতার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে। ১ মার্চ থেকে সেলটি ২৪ ঘন্টা কাজ করছে। ঢাকা মেট্টোপলিটন পুলিশ ‘সিটিজেন সেফটি সেন্টার’ নামে একটি নতুন সেল গঠন করেছে। আজ মঙ্গলবার এই সেল কাজ শুরু করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ড. কামালউদ্দিন আহমেদের নেতৃত্বে মনিটরিং সেল কাজ করছে। প্রত্যেকটি জেলায় ডিসি ও এসপিদের নেতৃত্ব মনিটরিং সেল কাজ করছে। সেখান থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত জানানো হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) ইব্রাহিম ফাতেমীর নেতৃত্বে সিটিজেন সেফটি সেন্টার আজ কাজ শুরু করবে। তিনজন সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ডিএমপির ২০ জন এসআইকে সেলের দায়িত্ব দেয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন ক্রাইম জোন থেকে দায়িত্বপ্রাপ্ত এসআইরা তথ্য সংগ্রহ করবেন। ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান রাজধানীতে নাগরিকদের সম্পৃক্ত করে নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই সিটিজেন সেফটি সেন্টার গঠন করা হয়েছে।