টানা চতুর্থবারের মতো বিশ্বের শীর্ষ ধনী নির্বাচিত হলেন মেক্সিকোর টেলিকম টাইকুন কার্লস স্লিম। যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস-এর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছেন তিনি। ফোর্বস-এর হিসেব অনুযায়ী স্লিমের সম্পদের পরিমাণ ৭ হাজার ৩শ’ কোটি ডলার। প্রতিবছর বিশ্বের শীর্ষ শত ধনীর তালিকা প্রকাশ করে ফোর্বস।
এ বছরের তালিকায় স্লিমের পরেই রয়েছেন মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস। ম্যাগাজিনটির হিসেব অনুযায়ী গেটসের সম্পদের পরিমাণ ৬ হাজার ৭শ’ কোটি ডলার। বার্কশায়ার হ্যাথাওয়ের বিনিয়োগকারী ওয়ারেন বাফেট তৃতীয় স্থান থেকে সরে চতুর্থ স্থানে রয়েছেন। তার সম্পদের পরিমাণ ৫ হাজার ৩শ’ ৫ কোটি ডলার।
আর তৃতীয় স্থানটি দলখ করেছেন জারা ফ্যাশন চেইনের আমানিকো ওর্তগার সম্পদের পরিমাণ ৫ হাজার ৭শ’ কোটি ডলার। ওরাকলের ল্যারি এলিসন পঞ্চম স্থানটি দখল করেছেন। তার সম্পদের পরিমাণ ৪ হাজার ৩শ’ কোটি ডলার। গুগলের ল্যারি পেজ ও সার্গই ব্রেইন যথাক্রমে ২০ ও ২১তম স্থানে রয়েছেন। তাদের সম্পদের পরিমাণ ২হাজার ৩শ’ কোটি ও ২ হাজার ২শ’ ৮ কোটি ডলার। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ২২তম স্থানে রয়েছেন। তার সম্পদের পরিমাণ ২ হাজার ১শ’ ৫ কোটি ডলার। আম্বানি একইসাথে ভারতেরও শীর্ষ ধনী।
ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ রয়েছেন ৬৬তম স্থানে। তার সম্পদের পরিমাণ ১ হাজার ৩শ’ ৩ কোটি ডলার।
