নতুন করে শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত শ্যাভেজ

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২০:০০
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ কিউবায় ক্যান্সারে অস্ত্রোপচারের পর নতুন করে মারাত্মক শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন এবং এতে তার শ্বাস-প্রশ্বাসের সমস্যা আরো বেড়েছে। ভেনেজুয়েলা সরকার এ খবর জানিয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলেগাজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ৫৮ বছর বয়সী প্রেসিডেন্টের শারীরিক অবস্থা খুবই সঙ্কটাপন্ন। তিনি বলেন, তার শ্বাসযন্ত্রের আরো অবনতি হয়েছে। দুর্বল শারীরিক প্রতিরোধ ক্ষমতার কারণে তিনি আরেকটি নতুন মারাত্মক সংক্রমণে আক্রান্ত হয়েছেন। অন্যান্য চিকিত্সার পাশাপাশি প্রেসিডেন্টকে উচ্চ-প্রতিক্রিয়ার কেমোথেরাপি দেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা খুব জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে।