ভালুকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চার

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২০:৩৮
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হবিরবাড়ি ঢালীবাড়ি মোড় নামক স্থানে মঙ্গলবার সকালে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও অপর ১ যাত্রী গুরুতর আহত হয়েছে। জানা যায়, ঘটনার সময় উল্লেখিতস্থানে ঢাকাগামী প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক জসিমউদ্দিন, ভালুকার চান্দরাটি গ্রামের এনামুল হক বাচ্চু, জামালপুরের পালিয়াকান্দা গ্রামের নজরুল ইসলাম (৪০), কুষ্টিয়া ভেড়ামারার বেলাল (৩৫) নিহত হয়। এসময় সাহাবউদ্দিন নামে অপর এক যাত্রীকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । শরীয়তপুরে একজন নিহত এদিকে শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুর-ঢাকা সড়কের প্রেমতলা নামক স্থানে মঙ্গলবার বেবিট্যাক্সি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেলিম খান নামে এক বেবিট্যাক্সি যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় জলিল মাদবর নামের অপর যাত্রী মারাত্মক আহত হয়। নিহত সেলিম শরীয়তপুর পৌরসভার উত্তর পালং গ্রামের শুকুর খানের ছেলে।