গৌরীপুর ইউপি’র উপ-নির্বাচন কাল

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২০:৫৬
আগামীকাল বৃহস্পতিবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন: আবুয়াল হোসেন (আলো সওদাগর) আনারস, বদিউজ্জামান টিপু তালা ও সৈয়দ আলি হোসেন কাপ পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২৬১৪। এর মধ্যে মহিলা ভোটার ৬৪৮৫। ৯টি ভোটকেন্দে ৩৭টি বুথে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনের সার্বিক দায়িত্বে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। উপজেলা নির্বাচন অফিসার মো. মোস্তফা কামাল রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ৯জন প্রিজাইডিং, ৭৪জন পোলিং অফিসার ও ১জন মেজিস্ট্রেট এবং ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান দুলাল মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।