বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচনে ২১টি পদের মধ্যে লিয়াকত-বাছির-খায়ের পরিষদ ২০টিতে জয়লাভ করেছে। ঢাকায় ২টি কেন্দ্রসহ সম্প্রতি ৬৭টি জেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে মো. লিয়াকত হোসেন, সিনিয়র সহ-সভাপতি পদে বাছিরুল হক খান, সাধারণ সম্পাদক পদে খায়ের আহমেদ মজুমদার নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমাম মোর্শেদ জয়লাভ করেছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক (সংস্থাপন) ড. এ এম পারভেজ রহিম। -প্রেস বিজ্ঞপ্তি
