চীনের প্রতিরক্ষা বাজেট ১১৬ বিলিয়ন ডলার

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২২:২০
চীনের সামরিক বাহিনীকে আরো আধুনিকায়ন এবং শক্তিশালী করতে প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ১১৬ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে দেশটির সরকার। গত বছর এই বাজেটের পরিমাণ ছিল প্রায় ১০৭ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে গতকাল মঙ্গলবার কংগ্রেসের বার্ষিক অধিবেশনে বিদায়ী প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও দেশটিতে ধনী-গরিব বৈষম্য নিরসনে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন। খবর এনডিটিভির। কংগ্রেসের অধিবেশনের শেষ দিকে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে। প্রধানমন্ত্রী গতকাল কংগ্রেসে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। ২০১৩-১৪ সালের প্রতিরক্ষা বাজেট গত বছরের চেয়ে ১০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ওয়েন জিয়াবাও প্রতিরক্ষার বাজেট বৃদ্ধির বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করেন। প্রসঙ্গত, দ্বীপ নিয়ে জাপানের সঙ্গে চীনের বিরোধ বর্তমানে বাড়ছে। এছাড়া দক্ষিণ চীন সাগর নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ রয়েছে।