প্রকাশিত খবর প্রসঙ্গে

আপডেট : ০৫ মার্চ ২০১৩, ২২:২৪
দৈনিক ইত্তেফাকসহ কয়েকটি পত্রিকায় চট্টগ্রামে ১০ আলেমকে হত্যার পরিকল্পনা সংক্রান্ত খবরকে ‘ভিত্তিহীন মিথ্যা’ অভিহিত করে এর তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ এমপি গতকাল এক প্রতিবাদলিপিতে বলেন, ‘জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা চট্টগ্রামে জামায়াতে ইসলামীর বিরোধী ১০ জন আলেমের হিটলিস্ট করেছে’ মর্মে যে অপপ্রচার চালানো হয়েছে তা সর্বৈব অসত্য। জামায়াত এবং ছাত্রশিবির কখনো হত্যা ও সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। কাজেই কোন আলেমের হিটলিস্ট করার প্রশ্নই আসে না। প্রতিবেদকের বক্তব্য: গতকাল মঙ্গলবার দৈনিক ইত্তেফাকে ‘চট্টগ্রামে শিবিরের হিটলিস্টে দশ আলেম’ শীর্ষক যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা ছিল পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশের ভাষ্য।