হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা
সরকারি অফিসে হামলা, অগ্নিসংযোগ, পুলিশ হত্যাসহ জামায়াত-শিবিরের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে গত মঙ্গলবার হরিণাকুণ্ডু আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল গণবিক্ষোভ কর্মসূচি পালিত হয়। গত রবিবার জামায়াতের ডাকা হরতালে ওমর ফারুক নামে এক পুলিশ কনস্টেবলকে হত্যা, ১০টি অফিস এবং ২০টি মোটর সাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সকল নৈরাজ্য ও সহিংস ঘটনার প্রতিবাদে সকাল থেকেই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী উপজেলার দোয়েল চত্বরে জড়ো হয় এবং বিক্ষোভে ফেটে পড়ে। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মশিউর রহমান জোয়ার্দ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম টানু মল্লিক, পৌর চেয়ারম্যান রেন্টু প্রমুখ।
