ইসরাইলের দিকে রকেট হামলার জবাবে বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে অন্তত দুইশ’ রকেট ছোড়া হয় যাতে তিন ইসরাইলি আহত হয়েছেন। এর জবাবে গাজায় বিমান হামলায় চালায় ইসরাইলি বাহিনী। ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দুই নাগরিক নিহত হয়েছেন। এর আগে শুক্রবার ইসরাইলি হামলায় হামাসের দুই সদস্যসহ চার ফিলিস্তিনি নিহত হন। -বিবিসি
