জামায়াত-শিবির মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের যুদ্ধে লিপ্ত :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:০২
জামায়াত-শিবির মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের যুদ্ধে লিপ্ত হয়েছে। অপরদিকে আওয়ামী লীগসহ দেশপ্রেমিক জনগণ মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জামায়াত-শিবির অব্যাহতভাবে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আর এ কাজে সমর্থন জোগাচ্ছে বিএনপি। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে, দেশকে রক্ষা করতে দেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষকে এগিয়ে আসতে হবে। দেশের কোথাও প্রশাসনের ছত্রচ্ছায়ায় জামায়াত-শিবির অপতত্পরতা চালাচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।