খালেদা জিয়া জামায়াত নামের কালসাপ নিয়ে খেলছেন :নৌমন্ত্রী

আপডেট : ০৭ মার্চ ২০১৩, ২২:০৩
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, আপনি জামায়াত নামে একটি কাল সাপ নিয়ে খেলছেন। ওই জামায়াত নামে কাল সাপটি আপনাকে ছোবল দেবে। তখন আপনিও বাঁচতে পারবেন না। বৃহস্পতিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ভাষণ ও আমাদের অর্জিত স্বাধীন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্ল¬া মো. আবু কাওছার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি মুজিবুর রহমান মোল্ল¬া, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী।