গতকাল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সপ্তম কারাবন্দি দিবস পালিত হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো এ উপলক্ষে সারাদেশে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে-আলোচনা সভা, গণজমায়েত, মাইক-লাউড স্পিকারে তারেক রহমানের বক্তব্য প্রচার, লিফলেট বিতরণ ও জাতীয় দৈনিকসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ। আজ শুক্রবার বিএনপির উদ্যোগে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম এবং শনিবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
