আমেরিকান অভিনেত্রী অ্যানি হ্যাথওয়ে। ওয়াল্ট ডিজনির ফিল্ম, ‘দ্য প্রিন্সেস ডায়েরি’ দিয়ে প্রথম চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি। পরবর্তীতে সেটার সিক্যুয়েল-এও অভিনয় করেছিলেন তিনি। সেই সময়ে থেকেইে বেশ নাম করে ফেলেন তিনি। ড্রামা ও মেলোডি ধাঁচের সিনেমাতে তার বেশি আগ্রহ। সুন্দর চেহারা আর অভিনয় দক্ষতার জন্য খুব সহজেই সবার মনে স্থান করে নিয়েছেন তিনি। তার সৌন্দর্যে একটি পালক যোগ করে তার চুল। অসাধারণ সুন্দর চুলের অধিকারী অ্যানি সব জায়গায় তার চুলের জন্য ব্যাপক প্রসংশিত। সিনেমার প্রয়োজনে তিনি নিজের চুলও কেটে ফেলেন। সম্প্রতি তিনি ‘লে মিজারেবল’ সিনেমাতে অভিনয় করে আরও একবার দর্শকদের মন জয় করে নিলেন। দিন দিন আরও বাড়ছে তার জনপ্রিয়তা। সিনেমাটি এবারের অস্কারে নমিনেশন পেয়েছিল। ব্যাটম্যান সিরিজের নতুন ছবি ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এ ‘ক্যাটওম্যান’-এর বেশে দেখা গেছে তাকে। রুপালি পর্দার ব্যাটম্যান ক্রিশ্চিয়ান বেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। ক্রিস্টোফার নোলানের এই ছবিটি মুক্তি পায় ২০১২ সালের ২০ জুলাই। তার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http:// www.i mdb.com/name/nm 0004266
